Friday, November 27, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কেন মহাকাশে এআইনির্ভর কম্পিউটিং নেটওয়ার্ক গড়তে চান ইলন মাস্ক?

মহাকাশে এআই কম্পিউটিং নেটওয়ার্ক গড়তে চান ইলন মাস্ক, উৎক্ষেপণ হবে ১০ লাখ স্যাটেলাইট

ইলন মাস্ক মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিশাল কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছেন। ‘স্টারমাইন্ড’ (StarMind) নামের এই প্রকল্পের আওতায় SpaceX পৃথিবীর কক্ষপথে প্রায় ১০ লাখ এআই-চালিত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে পৃথিবীর ডেটা সেন্টারের পরিবর্তে মহাকাশেই কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্য বিশ্লেষণ, গণনা এবং বিভিন্ন জটিল কম্পিউটিং কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

স্টারমাইন্ড প্রকল্পটি স্পেসএক্সের বর্তমান Starlink নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে স্টারলিংকের স্যাটেলাইটগুলো মূলত ইন্টারনেট সংযোগ প্রদান করে, সেখানে স্টারমাইন্ডের স্যাটেলাইটগুলো হবে মহাকাশভিত্তিক কম্পিউটিং ইউনিট। এগুলো শুধু তথ্য আদান-প্রদানই করবে না, বরং কক্ষপথেই এআই-সংক্রান্ত বিভিন্ন গণনামূলক কাজ সম্পন্ন করবে।

এ উদ্দেশ্যে প্রতিটি স্যাটেলাইটে উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসর বসানো হবে এবং প্রয়োজনীয় বিদ্যুতের জন্য ব্যবহার করা হবে বড় আকারের সৌর প্যানেল।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম Teslarati–র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নেটওয়ার্ক চালু হলে ব্যবহারকারীদের পাঠানো অনুরোধ সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইটে প্রক্রিয়াজাত হবে। ফলে পৃথিবীর ডেটা সেন্টারে তথ্য পাঠানোর প্রয়োজন হবে না। কক্ষপথেই তথ্য বিশ্লেষণ ও গণনার কাজ শেষ করে কয়েক মিলিসেকেন্ডের মধ্যে ফলাফল ব্যবহারকারীর কাছে পাঠানো সম্ভব হবে।

এ ব্যবস্থার মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া, তথ্য বিশ্লেষণ, বিভিন্ন ধরনের এআই মডেল পরিচালনা এবং স্বয়ংক্রিয় ডিজিটাল সেবা চালু করা আরও দ্রুত ও কার্যকর হতে পারে।

প্রকল্পটির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্পেসএক্সের Starship রকেট। প্রতিবেদনে বলা হয়েছে, স্টারশিপের প্রতিটি উৎক্ষেপণে ৩০ থেকে ৫০টি এআই স্যাটেলাইট বহন করা সম্ভব হবে। ফলে উৎপাদন শুরু হলে তুলনামূলক কম সময়েই বিশাল আকারের স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হতে পারে।

বর্তমানে বড় আকারের এআই ডেটা সেন্টার নির্মাণে জমি, বিদ্যুৎ, শীতলীকরণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্পেসএক্সের ধারণা, মহাকাশ এসব সমস্যার কার্যকর বিকল্প হতে পারে। কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো সরাসরি সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করবে এবং মহাকাশের স্বাভাবিক শীতল পরিবেশ তাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে। ফলে বিশাল কম্পিউটিং অবকাঠামো পরিচালনা আরও সহজ ও সাশ্রয়ী হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে ‘এআই-১’ (AI-1) নামের দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্টারমাইন্ড প্রকল্পের যাত্রা শুরু হতে পারে।

Popular Articles