Friday, November 27, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

স্পাইডার-ম্যানের টিজারে মেসি, জানুন কত নিলেন আর্জেন্টিনা অধিনায়ক


লিওনেল মেসি এবং স্পাইডার-ম্যান—দুই ভিন্ন জগতের দুই আইকনকে এবার দেখা গেল একই ফ্রেমে। Spider-Man: Brand New Day সিনেমার প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত একটি ভিডিওতে হাজির হয়েছেন মেসি।

মঙ্গলবার প্রকাশিত ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের একটি কফি শপে প্রবেশ করেন মেসি। সেখানে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কার-এর সঙ্গে তার দেখা হয়। স্পাইডার-ম্যানকে খুঁজতে থাকলে মুহূর্তেই পিটার পার্কার স্পাইডার-ম্যানের রূপ নেন। এরপর স্পাইডার-ম্যানের জালে ভর করে নিউইয়র্কের আকাশে উড়ে বেড়াতে দেখা যায় মেসিকে। ভিডিওর শেষে জানানো হয়, আগামী ৩১ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। Sony Pictures-এর ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র ১৯ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ২৬ লাখের বেশি বার দেখা হয়েছে।

সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল দারুণ। এক্সে (সাবেক টুইটার) Sporf নামের একটি অ্যাকাউন্ট লিখেছে, “২০২৬ সালে লিওনেল মেসিকে স্পাইডার-ম্যানের সঙ্গে নিউইয়র্কের আকাশে দেখা যাবে—এমনটা কেউ কল্পনাও করেনি।” অন্যদিকে No Context Tobey Maguire নামের একটি অ্যাকাউন্ট স্মরণ করিয়ে দেয়, Inter Miami CF-এ খেলার সময় স্পাইডার-ম্যানের ভঙ্গিতে গোল উদযাপন করেছিলেন মেসি। এবার সেই সুপারহিরোর সঙ্গেই দেখা গেল তাকে।

এদিকে, এই প্রচারণায় অংশ নেওয়ার জন্য মেসির পারিশ্রমিক নিয়েও চলছে জোর আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য তিনি প্রায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পেয়েছেন। তবে এ বিষয়ে Sony Pictures, Marvel Studios কিংবা মেসির প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে, ২০২৪ সালে Super Bowl উপলক্ষে Michelob ULTRA-এর একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন মেসি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, সেই বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছিলেন।

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়া তারকাদের অন্যতম মেসি। Forbes-এর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগের এক বছরে তার আয় ছিল প্রায় ১৪ কোটি ডলার, যার বড় একটি অংশ এসেছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে। Adidas, Apple-সহ একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কারণে বিজ্ঞাপনের বাজারেও তার মূল্য এখন আকাশছোঁয়া।

বিশ্লেষকদের মতে, মেসিকে যুক্ত করার মাধ্যমে ‘Spider-Man: Brand New Day’ শুধু সিনেমাপ্রেমীদের নয়, বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের কাছেও পৌঁছানোর বড় সুযোগ তৈরি করেছে।

Popular Articles