Thursday, November 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

এর আগে, একই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৬৯৬ জন ভোটার।

ভোটগ্রহণ শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুইটি আসনেই নির্বাচিত হন। পরবর্তীতে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Popular Articles