Thursday, November 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ভাইরাল তাজুর ফেসবুক পেজ হঠাৎ অদৃশ্য, ভক্তরা হতাশ

কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও হতাশা।

‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শীর্ষক ব্যতিক্রমী একটি ভিডিওর মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসেন তাজুল ইসলাম। তার নিজস্ব বাচনভঙ্গি ও ভিন্নধর্মী উপস্থাপনা খুব অল্প সময়েই দর্শকদের নজর কাড়ে।

তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন জানান, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে পেজটি সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকতে পারে। তবে তারা আশাবাদী, খুব শিগগিরই পেজটি পুনরায় চালু হবে।

এদিকে, তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজার থেকে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে ভিডিও প্রকাশ করেন তিনি। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে শুরু করা পেজটি কয়েক দিনের মধ্যেই এক মিলিয়ন (১০ লাখ) ফলোয়ার অতিক্রম করে। পেশায় দিনমজুর হলেও চরাঞ্চলের মানুষের নানা সমস্যা তুলে ধরে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

হঠাৎ করে পেজটি বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, অতিরিক্ত ট্রল বা নেতিবাচক রিপোর্টের কারণেই এমনটি ঘটতে পারে।

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, অল্প সময়ে অস্বাভাবিকভাবে ফলোয়ার ও ভিউ বাড়ায় ফেসবুক কর্তৃপক্ষ (মেটা) যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে পেজটি সাময়িকভাবে সরিয়ে রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সব প্রক্রিয়া শেষে পেজটি দ্রুতই ফিরে আসবে।

Popular Articles